বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭
  • ৫৩৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ ‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে বানিয়াচঙ্গে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল বানিয়াচঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ’র সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র দেব এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম। উক্ত সভায় সকল ইউনিয়নের চেয়ারম্যান, মা-মনি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সুফিয়া বেগম, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী আবুল হাসান, রিপন দেবনাথ উপস্থিত ছিলেন। সভায় আগামী ৩০ থেকে ৪ জানুয়ারী পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com