রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তড়িঘড়ি করে মুড়াউড়া ও মেলার বাজারে পশুর হাট ইজারা ॥ নবীগঞ্জের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ লাখাইয়ে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ নারীর বিষপান পুকুর ইজারা নিয়ে অসাধু চক্রের সিন্ডিকেট ॥ রাজস্ব বঞ্চিত জেলা পরিষদ দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম’র ॥ হবিগঞ্জ পৌরসভায় মেডিক্যাল ক্যাম্প দু’দিনব্যাপী নানা কর্মসূচী পালন নবীগঞ্জের বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা হবিগঞ্জ হাই স্কুলের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে সংবাদের প্রতিবাদ শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ

২০১৮ ও ২০১৯ সালের দুইটি কার্যকরী কমিটি গঠন ॥ এমপি আবু জাহিরের হস্তক্ষেপে হবিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের ভুল বুঝাবুঝির অবসান

  • আপডেট টাইম বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব নিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। একই সাথে সাংবাদিকদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির উদ্যোগে সাংবাদিকদের সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান হয়। বেশ কয়েকদিন ধরে তার ঐকান্তিক প্রচেষ্টাকে সহযোগিতা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের আহবানে হবিগঞ্জ প্রেসক্লাব ভবনে ক্লাব সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে সভায় অংশ নেন এমপি মোঃ আবু জাহির ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এমপি আবু জাহির বলেন, সাংবাদিকদের মাঝে অনৈক্য কোন কল্যাণ বয়ে আনতে পারে না। এ অনৈক্যের কারণে সাংবাদিকরা ব্যক্তিগত ও পেশাগতভাবে যেমনি ক্ষতিগ্রস্থ হবেন, তেমনি দেশের উন্নয়ন কাজও বাঁধাগ্রস্থ হবে। তিনি এলাকার উন্নয়ন ও সুশৃঙ্খল পরিবেশ রক্ষার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পথ চলার আহ্বান জানান।
সভায় এমপি আবু জাহির সাংবাদিকদের ঐক্যের স্বার্থে প্রেসক্লাবের সদস্যদের মনোনীত ৬ জন প্রতিনিধির সাথে পরামর্শ করে হবিগঞ্জ প্রেসক্লাবের ২০১৮ ও ২০১৯ সালের দু’টি কার্যকরী কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা করতালি দিয়ে উভয় কমিটিকে স্বাগত জানান এবং তাঁর এই শুভ প্রক্রিয়াকে সাধুবাদ জানান। এ সময় প্রেসক্লাবের সদস্যদের পক্ষে ৬ প্রতিনিধি বক্তৃতা করেন। প্রতিনিধিগণ হলেন- মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
সাংবাদিক নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এমপি আবু জাহিরের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, হবিগঞ্জে সংবাদপত্র ও সাংবাদিকতার স্বার্থে তাঁর এই ভূমিকা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com