বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ডাঃ জীবনের উপর মামলা দায়েরের প্রতিবাদে বানিয়াচঙ্গে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৫২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বৃহস্পতিবার বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দিতে গেলে সেখানে বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে ঢাকায় পুলিশের দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনকে আসামী করায় এর প্রতিবাদে বানিয়াচং উপজেলা বিএনপি ও এর অংগ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় বড়বাজার ১নং ইউনিয়ন পরিষদের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বড়বাজার পঞ্চ রাস্তার মোড়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমেদের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সোহেল আহমেদের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান।
উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল সভাপতি শেখ আমির হোসেন, বিএনপি নেতা মখলিছউর রহমান আবু, শেখ আমজাল হোসেন, কৃষকদল সেক্রেটারী জীবন আহমেদ লিটন, বিএনপি নেতা কামরুজ্জামান কাজল, জাসাস সেক্রেটারী আরশাদ ফজলে খোদা লিটন, বিএনপি নেতা আলী হোসেন, এস এম হাফিজুর, ছায়েদ লস্কর, যুবদল নেতা শাহজাহান মিয়া, মোশারফ হোসেন খেলু, তাতীদল যুগ্ম আহ্বায়ক ছাদিক আহমেদ, জাসাস নেতা আলা হোসেন, কৃষকদল নেতা রাজ্জাক আহমেদ আলামিন, মহিবুর রহমান বুলু, যুবদল নেতা মোজাম্মিল হোসেন খান, কৃষকদল নেতা আনোয়ার হোসেন, মসকুদ মিয়া, ছাত্রদল নেতা কবির, আবুল বাশার সোয়েম প্রমুখ। বক্তারা অবিলম্বে ডা. জীবনের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com