সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে ডাকাতির প্রস্তুতিকালে ॥ নবীগঞ্জ ও বানিয়াচংয়ের দুই ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সড়ক ডাকাতির প্রস্তুতিকালে নবীগঞ্জ ও বানিয়াচংয়ের দুই ডাকাতকে গ্রেফতার করেছে বাহুবল থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-নবীগঞ্জ উপজেলার টুনাকান্দি কামিরাই গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে আরশ আলী ওরফে রিপন (৩১) ও বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের বাহার উল্লার ছেলে দুলন মিয়া (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে চলিতাতলা নামক স্থানে সড়কে ডাকাতির প্রস্তুতি নেয় একদল ডাকাত। এখবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত দুউ ডাকাতকে গ্রেফতার করে। এসময় তাদের অন্য সহযোগিরা পালিয়ে যান।
ওসি মাসুক আলী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাদের ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com