সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ পৌরসভায় শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো বিষয়ে ওরিয়েন্টেশন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ৬০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে এডভোকেসী ও ওরিয়েন্টেশন সভা। বুধবার দুপুরে পৌরভবনের সভাকক্ষে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মেয়র তাঁর বক্তব্যে বলেন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে অতীতের মতো সফল ও স্বার্থক করে তোলতে স্বেচ্ছাসেবকসহ দায়িত্বশীলদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন সত্যজিৎ কুমার সাহা, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস, পৌর কাউন্সিলর পিয়ারা বেগম।
আগামী ২৩ ডিসেম্বর হবিগঞ্জ পৌরসভার ৭ হাজার ৫শ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওইদিন ৬ মাস হতে ১ বছরের নীচের শিশুদেরকে নীল ক্যাপসুল ও ১ বছর হতে ৫ বছর পর্যন্ত শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। পৌর এলাকায় ক্যাম্পেইনকে সফল করতে ৮০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com