রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুরে ভারত থেকে চোরাই পথে আনা প্যান্ট পিস উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারত থেকে চোরই পথে আনা প্রায় ২লাখ টাকা মূল্যের প্যান্ট পিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সকালে উপজেলার মনতলা রেলস্টেশন এলাকা থেকে প্যান্টের পিসগুলো উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের চোরাকারবারীরে সহযোগিতায় বাংলাদেশের চোরাকারবারীরা চোরই পথে এক গাট্রি প্যান্ট পিস নিয়ে আসে। বিভিন্ন স্থানে সরবরাহ করার উদ্দেশে চোরাকারবারীরা মাধবপুরের মনতলা রেলস্টেশন এলাকায় অবস্থান করছিল। এ খবর পেয়ে একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com