শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে বিদ্যুতের খুঁটি নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ৫৬৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বিদ্যুতের খুটির নিচে চাঁপা পড়ে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার লামাতাশি ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম রাব্বি। সে ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে এবং স্থানীয় হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হাজীপুর গ্রামের ফরিদ মিয়ার বাড়িতে পুরাতন বিদ্যুতের খুঁটি পরিবর্তন করার সময় খুঁটিটি মাটিতে পড়ে যায়।  এসময় খুঁটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় রাব্বি। পরে স্বজনরা রাব্বিকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাইফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com