শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে এসএমই উন্নয়নে ব্যাংকারদের অবদান ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এসএমই উন্নয়নে ব্যাংকারদের করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাইম ব্যাংক এই কর্মশালার আয়োজন করে। হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায়, উপ-মহাব্যবস্থাপক আব্দুল হাছিব, ভিপি হাসানুজ্জামান ও নাসরিন জাহান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মনীষ চাকমা বলেন, হবিগঞ্জকে পর্যটন জেলা হিসাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যটন খাতে এসএমই বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ যাতে হবিগঞ্জবাসীর কর্মসংস্থান হয় সেদিকে নজর দিতে হবে। কর্মশালায় জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, সাংবাদিক, চেম্বার নেতৃবৃন্দ, উদ্যোক্তা, প্রশিক্ষনার্থী যুব পুরুষ ও মহিলা, এনজিও প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com