শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি আবু জাহির ॥ মাদক প্রতিরোধে প্রশাসনকে আরো আন্তরিক হতে হবে

  • আপডেট টাইম সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ^াসী। আর হবিগঞ্জে এই উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে দিনরাত পরিবশ্রম করে যাচ্ছি। দুস্কৃতিকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘœ ঘটিয়ে এই উন্নয়ন কাজ ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আইনশৃঙ্খলা  বিঘœকারীরা যতই প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, হবিগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। সাম্প্রতিককালে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য যুবক সমাজের হাতে পৌঁছে দিচ্ছে। এসব চলতে থাকলে যুব সমাজে অপরাধের দিকে ঝুকবে। মাদক বিক্রেতাদের আইনের আওতায় এনে মাদক প্রতিরোধে প্রশাসনকে আরো আন্তরিক হতে হবে।
তিনি আরো বলেন, সামনে মহান বিজয় দিবস। সারা জেলায় যাতে বিজয় দিবসের কর্মসূচি সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নজর রাখতে বলেন এমপি আবু জাহির।
তিনি বলেন, হবিগঞ্জে বিশ^ ইজতেমা শুরু হচ্ছে কিছুদিন পর। সেখানে কেউ যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা তৈরী করতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। এছাড়াও শহরকে যানজট মুক্ত রাখতে বিভিন্ন উপজেলা থেকে আসা সড়কের পয়েন্টগুলোতে ট্রাফিক মোতায়েন রাখতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।
হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীসহ সকল উপজেলা পরিষদের নির্বাহী অফিসার, পৌর মেয়র, বিজিবি, র‌্যাব, পুলিশ কর্মকর্তাসহ কমিটির সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com