রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবল হাসপাতাল থেকে রোগীর পলায়ন ॥ কর্তৃপক্ষের থানায় অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ৫৭২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল হাসপাতালে ভর্তি হওয়া এক রোগী পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পালিয়ে যাওয়া রোগী হলেন, নবীগঞ্জ উপজলার বড়চর গ্রামের হারিছ মিয়া (৩৪)। গত শনিবার বাহুবল হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের  করেছে। অভিযোগে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের মৃত আমিন উল্লার পুত্র হারিছ মিয়া গত ৩ ডিসেম্বর বাহুবল হাসপাতালে ভর্তি হয় এবং গত ৬ ডিসেম্বর ছুটি না নিয়ে পলাতক রয়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, হারিছ মিয়ার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারিছ মিয়া তার গ্রামের বিশিষ্ট মুরুব্বী শাহ আবু সুফিকে নাজেহাল করে। এ ঘটনায় শাহ আবু সুফির ছেলেসহ  স্থানীয়  লোকজন তার প্রতি ক্ষিপ্ত  হয়ে উঠে। এর জের ধরে গত ৩ ডিসেম্বর তাকে বড়চর বাজারে পেয়ে হারিছ মিয়াকে চড়থাপ্পর দিলে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার পালিয়ে যাওয়ার ঘটনাটি রহস্যজনক বলে অনেকে মনে করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com