বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বিশ্ব মানবাধিকার দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ৫৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল রবিবার ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস’ ১৭ পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্থানীয় আরডি হলে এক আলোচনা সভা, শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন-অবসরপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ ফজলুর রহমান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি এডভোকেট সফিকুর রহমান চৌধুরী, লাখাই উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আব্দুল বাসিত চৌধুরী, সদর উপজেলা সম্পাদক নুরুন্নবী মিন্টু, জেলা কমিটির সদস্য এডভোকেট মুখলিছুর রহমান প্রমুখ।
সভায় বক্তাগণ রোহিঙ্গা ইস্যু সহ বিশ্বের বিভিন্ন দেশে অবহেলিত, অধিকার বঞ্চিত এবং নানাভাবে নির্যাতিত জনগোষ্ঠীর উপর অত্যাচার, নির্যাতন বন্ধে এবং মানবাধিকার সংরণ ও বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সুন্দর ও শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা পালনের জন্য সমাজসেবী, মানবাধিকার কর্মী, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের সচেতন জনগণের প্রতি আহবান জানান। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আহমেদ ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা কমিটির নির্বাহী সদস্য এডঃ মহনমোহন হন দেবনাথ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com