বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুস ছাত্তারের মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তর সনের দক্ষিণ বানিয়াচং সংগ্রাম কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং মহাগ্রাম বানিয়াচং (২নং যাত্রাপাশা ও ৪নং বানিয়াচং) ইউ.পির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছাত্তার (হাজীসাব) এর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে হবিগঞ্জ শহরে বাসায় মিলাদ ও গ্রামের বাড়ি বানিয়াচঙ্গ যাত্রাপাশায় কবর জিয়ারত ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্টিত হবে বলে জানিয়েছেন বড় ছেলে সাবেক ব্যাংকার আব্দুল মালেক এজাজ ও ছোট ছেলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। মরহুম হাজী আব্দুস ছাত্তার ব্রিটিশ বিরোধী আন্দুলন ও রেফারেন্ডামে ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি ছিলেন একাত্তর সালে দক্ষিণ বানিয়াচং সংগ্রাম কমিটির সভাপতি। মুক্তিযোদ্ধ চলাকালীন তিনি সুনামগঞ্জের বালাত ও টাকের ঘাট সাব সেক্টরে সংগঠকের প্রশংসনীয় ভূমিকা রেখেছিলেন। পঞ্চাশের দশকে তিনি নিজ বাড়িতে যাত্রাপাশা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর গার্লস হাইস্কুল ও পরবর্তীতে ডা. ইলিয়াছ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রাখেন এবং জনাব আলী কলেজ প্রতিষ্ঠায় তার অবদান কিংবদন্তীতুল্য। তিনি বানিয়াচং অঞ্চলে বিভিন্ন জাতীয় বৃক্ষরোপনে বিপ্লব ঘটিয়ে অনুকরনীয় ও অনুসরনীয় দৃষ্ঠান্ত স্থাপন করে গেছেন। যার বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানে দৃশ্যমান রয়েছে। তিনি জনগনকে বলতেন ছেলে ও মেয়ে জন্মালে দুটি কড়ই গাছ রোপনে উদ্ভোদ্ধ করতেন। এমনকি নিজে বাড়ি বাড়ি গিয়ে গাছ রোপন করে দিতেন। জনপ্রতিনিধি থাকাকালীন টেক্স প্রদানে উৎসাহিত করতে নিজেই কলা গাছ রোপন করে দেয়া ছিল তাহার একটা নেশা।
উল্লেখ্য, মরহুম হাজী আব্দুস ছাত্তার ১৯৯৫ইং হবিগঞ্জ শহরে বানিজ্যিক এলাকাস্থ নিজ বাসভবনে ভোর ৪ ঘটিকায় মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com