সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

২ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় যুবসংহতির জেলা শাখার সম্মেলন

  • আপডেট টাইম শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২ বছর পর আগামী ৯ ডিসেম্বর টাউল হলে জাতীয় পার্টি (এরশাদ) এর যুব সংগঠন জাতীয় যুবসংহতির হবিগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে যুবসংহতির নেতাকর্মীরা উজ্জিবিত হয়েছেন। সম্মেলন সফল করার জন্য পরামর্শ সভা করছেন যুবসংহতির নেতাকর্মীরা। পাশাপাশি সম্মেলন স্বাগত জানিয়ে মাধবপুর থেকে শুরু করে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে তোড়ন নির্মাণ করা হয়েছে এবং পেস্টুন ব্যানার সাটানো হয়েছে। এসব তোড়ন ও ব্যানার, পেস্টুনগুলোতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর আতিক, যুবসংহতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর সিকদার লোটন ও সাধারণ ফখরুল হাসান শাহজাহাদাসহ জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সদস্য সচিব শংকর পালের ছবি শোভা পাচ্ছে। হবিগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক প্রভাষক এসএম লুৎফুর রহমান ও সদস্য সচিব শেখ জানান, এবারের সম্মেলন শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হবে। সম্মেলনে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর, লাখাই, বানিয়াচঙ্গ, আজমিরীগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর, বাহুবল, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ উপজেলাসহ বিভিন্ন পৌরসভা যুবসংহতির কাউন্সিলর ও ডেলিগেটগণ অংশ গ্রহন করবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর সিকদার লোটন। বিশেষ অতিথি হিসেবে যুবসংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফখরুল হাসান শাহজাদা, হবিগঞ্জ জেলা জাপার সদস্য সচিব শংকর পালসহ কেন্দ্রীয় ও জেলা জাতীয় পার্টি ও যুবসংহতির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত সম্মেলন সফল করার জন্য দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com