সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে নববিবাহিত স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ মার্চ, ২০১৪
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে নববিবাহিত স্ত্রীসহ ৫ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছে এক প্রবাসী স্বামী।
মামলা সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার স্নানঘাট ইউপির বাঘদাইড় গ্রামের ফজল রহমানের পুত্র প্রবাসী মকসুদ মিয়া (২৪) এর সহিত গত ১৩ ফেব্র“য়ারী বিবাহ হয় একই গ্রামের আখলাছ মিয়ার কন্যা ছুলেমা খাতুন ওরফে ছালমা (২২)। আরজিতে উল্লেক করা হয়, কয়েকদিন সংসার করার পর প্রবাসী খালাতো ভাই গিয়াস উদ্দিনের সহিত তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে বুঝতে পারে তার প্রবাসী স্বামী। এবং প্রায়ই রাতে তার মোবাইল ফোনে অজানা লোকদের সহিত আলাপচারিতায় লিপ্ত থাকে ছালমা। এ অবস্থা দেখে স্বামী মকসুদ মিয়া তাকে পর পুরুষের সহিত কথা বলতে নিষেধ করে। এক পর্যায়ে এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। পরে ছালমা সুযোগ বুঝে তার দেওয়া ৩ ভরি স্বর্ণালঙ্কারসহ একটি স্টিলের টাংক নিয়ে তার পিত্রালয়ে চলে যায়। পরে স্বামী মকসুদ মিয়া তার শ্বশুর বাড়ি গিয়ে ছালমাকে আসতে বলে ছালমার পিতা তাকে প্রাণে হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে এলাকার  স্থানীয় ব্যাক্তিদের বিষয়টি অবগত করে মকসুদ মিয়া। স্বামী মকসুদ মিয়া বিয়ের পর তার নির্ধারিত ছুটি শেষ  হওয়ার প্রাক্কালে এ বিষয়টি অন্য দিকে ধামা চাপা দেওয়ার জন্য কিছুদিন পূর্বে স্থানীয় একটি পত্রিকায় মকসুদ মিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়ে তার পারিবারিক সুনাম ক্ষুন্ন করায় মকসুদ মিয়ার শ্বশুর। গতকাল সোমবার মকসুদ মিয়া বাদী হয়ে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রী ছালমা খাতুনসহ ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। যাহার নং ১৫২/১৪।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com