বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে অবসরপ্রাপ্ত ব্যাংকারদের সম্মানে চা-চক্র

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে অবসরপ্রাপ্ত ব্যাংকারদের সম্মানে চা-চক্র অনুষ্টিত হয়েছে। গতকাল বিকালে হবিগঞ্জ সোনালী ব্যাংক ভবনে এ চা চক্রের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি ও কৃষি ব্যাংক ম্যানেজার অনিল চন্দ্র গোপ। প্রধান অতিথি ছিলেন ব্যাংকার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যাংকার মোঃ তাজুল ইসলাম। সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সহ-সভাপতি ও সোনালী ব্যাংকের ম্যানেজার টিএসএন সেলিম সিদ্দিকী, সহ-সভাপতি ও অগ্রণী ব্যাংক ম্যানেজার আনোরুল আজিম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খয়ের উদ্দিন আহমেদ, কামরুল হাসান, সৈয়দ জাহেদুল ইসলাম, সুব্রত দাস, সাজিদ আলী, মনমোহন দাস, আলী নেয়াজ, আব্দুর রকিব প্রমূখ।
অনুষ্ঠানে প্রায় ৩০ জন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন এবং সংগঠনের আজীবন সদস্য পদ গ্রহণের মাধ্যমে এসোসিয়েশনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com