রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

মাধবপুরে ডাকাতির পরিকল্পনাকারী মা-মেয়েসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭
  • ৭০৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গাঙ্গাইল গ্রামের নুরুজ্জামান হুজুরের বাড়িতে ডাকাতির পরিকল্পনাকারী হিসেবে মা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-বহরা ইউনিয়নের গাঙ্গাইল গ্রামের খুর্শেদ আলীর স্ত্রী সালেহা (৩৫), তার মেয়ে তানজিনা (১৮) ও চুনারুঘাট উপজেলার কাচুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে সেলিম (২৫)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ সোমবার ভোর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এনিয়ে এ ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত তানজিনা ও তার মা সালেহা নুরুজ্জামান হুজুরের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। মা ও মেয়ের সহযোগিতায় ১৪ আগষ্ট রাতে নুরুজ্জামান হুজুরের বাড়িতে ১০/১২ জনের ডাকাত দল প্রবেশ করে অস্ত্রের মুখে নগদ ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। তানজিনার স্বামী ফজর আলীও দুর্ধর্ষ ডাকাত বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, স্বামী-স্ত্রী ও শ্বাশুরীর পরিকল্পনায় এ দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। এ ঘটনার পরদিন মাওলানা নুরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতদের নামে মাধবপুর থানায় একটি মামলা করেন। ডাকাতি করে নেয়া মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের জজ মিয়ার ছেলে ফারুক (৩০)কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তিতে অন্যান্যদের গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com