সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংগঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাজারবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা ওই দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আড়াই লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে মোজাদ্দেদীয়া বস্ত্রালয়ের মালিক আবু শাহিন চৌধুরী টিটু বাদি হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন। জানা যায়, সম্প্রতি তার ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে একদল চোর দোকানের ভেতর প্রবেশ করে কাপড় ছোপড়সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে যায়। তিনি জানান, চুরি করে চলে যাবার সময় বাজারের পাহারাদার তা দেখে ফেলে এবং এক চোরকে চিনতে পারে। ওই চোর একই উপজেলার গঙ্গানগর গ্রামের ওয়াহেদ ভূইয়ার পুত্র মিলন মিয়া ভূইয়া বলে জানায় পাহারাদার। এ ব্যাপারে দোকান মালিক মিলন ভূইয়াসহ ৩/৪ জনকে আসামী করে মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com