শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ডাকাতি ॥ দেড় লাখ টাকার মালামাল লুট

  • আপডেট টাইম রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ৬৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পল্লীতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাও গ্রামের অঞ্জন দেবের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে ১৫/২০ জনের একদল মুখোশধারি ডাকাত অঞ্জন দেবের বাড়ীর পেছনের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের ৩টি পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পাঁ বেধে নগদ ৬০ হাজার টাকা দেড় ভরি স্বর্নালংকার, ৩টি দামী মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। তবে বাড়ীর মালিকরা পুলিশকে জানায়, তাদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বিধায় তারা কোন মামলা মোকদ্দমা করবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com