বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে গাছ চাপা পড়ে ব্র্যাকের শিক্ষা কর্মকর্তা নিহত

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গাছ চাপা পড়ে ব্র্যাকের এক শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত শিক্ষা কর্মকর্তার নাম মৃনাল কান্তি দাস (৩২)। তিনি খুলনা জেলার হৃদয় কৃষ্ণ দাসের ছেলে। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থেকে ব্র্যাকের শিক্ষা বিভাগের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের সহকর্মীরা জানান, গতকাল রোববার সকালে মোটরসাইকেলযোগে কাউরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনি পরীক্ষা পরিদর্শনে যান। সেখান থেকে ফেরার পথে হিয়ালা স্কুলের যাচ্ছিলেন। পথে যাত্রাপাশা এলাকায় পৌছুলে তাঁর মোটরসাইকেলের উপর আকস্মিকভাবে একটি গাছ ভেঙ্গে পড়ে যায়। এতে তিনি চাপা পড়েন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
পরে সদর থানার এসআই মোস্তাক আহমদ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
হবিগঞ্জ সদর থানার এসআই মোস্তাক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com