বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থাকা সমাজ কর্মীর প্রধান দায়িত্ব-ব্যারিস্টার সুমন

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৬৬৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের রেমা মাঠে হাজারো দর্শকের সমাগমে রেমা চা-বাগান মিনিকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে উক্ত খেলায় রেমা চা-বাগান ১-০ গোলে সুরমা চা-বাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খোলা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় রেমা চা-বাগানের ব্যবস্থাপক নির্মল চন্দ্র দেবের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাটের কৃতি সন্তান হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর খান, সাবেক চেয়্যারম্যান মাওঃ তাজুল ইসলাম, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এম এ মালেক, রেমা বিট অফিসার চন্দন ভৌমিক, প্রীতম ব্রিকস কর্ণদার রুবেল আহমদ, শানখলা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী এখলাছ, বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম চৌধুরী লিটন প্রমুখ।
পুরস্কার বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, “অর্জিত সফলতা জন্মস্থানের কল্যাণে ব্যবহার করাই কৃতি সন্তানের দায়িত্ব। খেলাধুলা মনকে জাগ্রত করে। সম্প্রীতি ও সেতুবন্ধন সৃষ্টি করে। তিনি আরো বলেন, খেলাধুলা ছাড়াও চুনারুঘাট-মাধবপুরসহ সকল দুঃখী মানুষের জন্য দরজা সর্বদা খোলা।
উল্লেখ্য, উক্ত খেলায় সুরমা চা-বাগানের এক খেলোয়ার গুরুতর আহত হয়। তাঁর চিকিৎসার জন্য সুরমা চা-বাগানের ক্যাপ্টেনের নিকট ব্যারিস্টার সুমন ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com