শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে দু’দলের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত

  • আপডেট টাইম রবিবার, ২ মার্চ, ২০১৪
  • ৬৩৯ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের পাঞ্চারাই গ্রামের দু’দল লোকের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ১৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, গত শুক্রবার রাতে ওই গ্রামের মুজিব মিয়ার সাথে একই গ্রামের সাদ্দাত মিয়ার কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে মুজিবের ভাতিজা ফয়স কে মারধর করা হয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে  লিপ্ত হয়। প্রায় ২ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত কালা মিয়া (৪৫), সরফ উল্লা (৪০), সুলেমান মিয়া (২৫, ইব্রাহিম মিয়া (২), হারুন মিয়া, আলামিন (১৭), বশির মিয়া (২৬), নাসির মিয়া (৫৫), সজলু মিয়া (৩০), ফয়জুল ইসলাম (৩৫), তাজ উদ্দিন (৩৪) ও জুনাইদ মিয়া (২৬)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত হাবিবুর রহমান ২০), ফয়সল (১৯), আলা মিয়া (১৯), বদরু আমিন (২০), সুয়েব মিয়া (২৮), হামদু মিয়া (২০), কালা মিয়া (৪৫), ঘোল মিয়া (৩৫), রহিম মিয়া (২২), ফজলু মিয়া (২২), মুহিবুর মিয়া (২০), রুমেল মিয়া (৪০), এরশাদ মিয়া (২০), ময়নুল (৩০), সুরুক মিয়া (৮), ইউসুফ মিয়া (১৪), আওয়াল মিয়া (২৪), নুরুল আমিন (৩০), মঈন মিয়া (২৫), রুয়েল মিয়া (২৫) ছনর মিয়া (২৮), মুকিম (৪৫), জালাল মিয়া (৩৫), শাহিদ (৩৫), ছালিক (৩৫), আনসার (২০), ফরহাদ মিয়া (১৮), বিলাল (২৩), নইয়া মিয়া (২৩), ফজলু (১৯) শাহিন (৩২) ও রুবেল (২৩)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com