শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে বিয়ের দাবী বাস্তবায়নে মেম্বারের বাড়িতে কলেজ ছাত্রী

  • আপডেট টাইম শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭
  • ৬৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক কলেজ ছাত্রী স্বামীর স্বীকৃতির দাবীতে ইউপি সদস্যের বাড়িতে অবস্থান নিয়েছে। ৩দিন ধরে ওই ছাত্রী মেম্বারের বাড়িতে অবস্থান নিয়েছে। পরিবারের লোকজনের সাথে মিলে-মিশে সময় ক্ষেপন করছে। তবে ২সন্তানের জনক মেম্বার দুলন বিয়ের কথা অস্বীকার করছেন। এবং বিয়ে করতেও রাজী নন তিনি। অপর দিকে কলেজ ছাত্রী ক্ষতিপুরণ নিতে রাজী নন। তিনি চান স্বামীর স্বীকৃতি। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও বাগাউড়া গ্রামের জালাল উদ্দিন এর পুত্র দুলন মিয়ার সাথে কলেজ ছাত্রীর প্রেমে সম্পর্ক ছিল। ছাত্রীর দাবী তাদের বিয়ে হয়েছে। গত বুধবার ওই ছাত্রী স্বামীর স্বীকৃতির দাবীতে মেম্বার দুলনের বাড়িতে অবস্থান নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উক্ত বিষয়টি সমাধানের লক্ষ্যে ইউপি সদস্য দুলন মিয়ার বাড়িতে বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের চেয়ারম্যান আশিক মিয়া, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ছুবাসহ এলাকার বিশিষ্ঠ মুরুব্বিয়ানদের সমন্বয়ে একটি সালিশ বসে। এ সময় ছাত্রী পঞ্চায়াতের কাছে দাবী করে বলেন, বছর ধরে তাদের সম্পর্ক, আমি অপ্রাপ্ত বয়সী থাকাকালিক বিয়ে করেছেন, তখন ১৮ বয়স হয়নি বলে নানা অজুহাত দেখান দুলন মিয়া। আমাকে স্ত্রীর মর্যাদা না দিলে অনশন অব্যাহত থাকবে। উক্ত বৈঠকে উপস্থিত মুরুব্বিয়ানকে স্ত্রী’র মর্যাদা দেওয়ার জন্য রায় প্রদান করলেও রায় প্রত্যাখ্যান করে বিয়ে করবে না বলে জানায় দুলন।
এ বিষয়ে বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক মিয়া জানান, আমরা মুরুব্বিয়ানরা সমাধানের লক্ষ্যে বসে কলসুমাকে বিয়ে করার সিদ্ধান্ত দিলে দুলুন সে সিদ্বান্ত মেনে নেয়নি। আমাদের রায়কে অমান্য করেছে। উল্লেখ্য, ইউপি সদস্য দুলন মিয়া দীর্ঘদিন ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকলেও দুলন মিয়ার সাথে একই গ্রামের কলেজ স্নাতক ১ম বর্ষের ছাত্রী এর প্রেমের সম্পর্ক চলে আসছে। এরই জের ধরে গত বুধবার বেলা ১১টা থেকে বিয়ের দাবীতে ইউপি সদস্য দুলন মিয়া’র বাড়িতে। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ইউপি সদস্য দুলন মিয়া’র বাড়িতে ভিড় জমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com