সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মারুগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৫৮৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় মারুগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থী ২০১৭ইং এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহ¯প্রতিবার বেলা ১১ ঘটিকার সময় মারুগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন শিক্ষক এমদাদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আহাদ সভাপতি এস,এম,সি মারুগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ মুশফিউল আলম আজাদ চেয়ারম্যান উপজেলা পরিষদ। বিশেষ অতিথি ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ বজলার রহমান, চেয়ারম্যান এনামুল হক মামুন, উপজেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। উপস্থাপনায় ছিলেন শিক্ষক সেলিম আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিকড়ে পৌছতে পারেনা। আজকের ছোট মুণিরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। ওরাই একদিন বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে। তিনি আরো বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার বৎসরের প্রথমই শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস, এস,এম,সি সহ-সভাপতি আয়েশা সিদ্দিকা, শিক্ষিকা স্বপনা আক্তার, বিদায়ী শিক্ষার্থী আফসানা আক্তার, শাহ রেজাউল আহমেদ দুলদুল, সাংবাদিক আবুল কাসেম, জাহির মিয়া, শাহীনুর রহমান শাহীন, আব্দুর রহমান, জানু মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com