বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৭১০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। সারা বিশ্বের ন্যায় হবিগঞ্জে ডায়াবেটিক দিবস পালন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যেগে ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শফীকুল বারী আউয়াল এর সভাপতিত্বে ও অফিস সেক্রেটারী মোঃ ফজলুল করিমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অথিতির বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ ফণী ভূষন দাস, সমিতির সদস্য আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ ওয়াহিদুল ইসলাম, গাইনী বিভাগের সার্জন ডাঃ নাজমা আরা বেগম, ডাঃ সুদীপ রায়, হেলথ এডুকেটর সামছুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে তথ্য প্রকাশ করা হয় যে, হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সপ্তাহে প্রতি শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আউটডোরে রোগী দেখা হয়। কিডনী ডায়ালাইসিস সহ গাইনি বিভাগ চালু হয়েছে। এবং অত্যাধুনিক যন্ত্রাপাতি দ্বারা অত্যান্ত সূলভ মূল্যে সকল ধরনের পরিক্ষা-নিরিক্ষা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com