রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মুিক্তযোদ্ধা ইমরুল ইসলাম আর নেই

  • আপডেট টাইম সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সাবেক কর্পোরাল ইমরুল ইসলাম মাহিদ চৌধুরী গতকাল রোববার ভোর ৪ঘটিকার সময় হবিগঞ্জ শহরের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ওই দিন বিকাল ৩ঘটিকার সময় গুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়েল মাঠ প্রাঙ্গনে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে পৃথক তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পন ও গার্ড অনার প্রদান করা হয়েছে। শেষে গুনই গ্রামের কবরস্থানে দাফন সমপন্ন করা হয়েছে।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে, শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, খাগাউড়া ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফীন সেলিম, হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা আলী হায়দার, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, জেলা কৃষকলীগ নেতা ও বানিয়াচং উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম চৌধুরী, বড়ইউড়ি ইউনিয়নের মহিলা মেম্বার ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাহেলা হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com