সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আশংকামুক্ত এমপি কেয়া চৌধুরী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর জ্ঞান ফিরেছে। তিনি এখন অনেকটা সুস্থ হলেও রাখা হয়েছে পর্যবেক্ষণে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে. মাহবুবুল হক এ বিষয়ে নিশ্চিত করেছেন।  ব্রিগেডিয়ার জেনারেল এ.কে. মাহবুবুল হক বলেন, কেয়া চৌধুরী আশংকামুক্ত। এখন অনেকটা সুস্থ আছেন। সারাদিন ব্যস্ত থাকায় শরীর দুর্বল হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি ভালো আছেন। রাতেই তাঁর জ্ঞান ফিরলেও রাখা হয়েছে পর্যবেক্ষণে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে সরকারি কর্মসূচির অংশ হিসেবে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ-সংলগ্ন বেদেপল্লীতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এমপি কেয়া চৌধুরীর সভায় হামলা চালায় স্থানীয় যুবলীগ। এ ঘটনার পর তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে বক্তৃতার একপর্যায়ে অসুস্থবোধ করায় এমপি কেয়া চৌধুরীকে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত সোয়া ৯টায় উন্নত চিকিৎসার স্বার্থে তাকে সংজ্ঞাহীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
এদিকে এমপি কেয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টায় উপজেলার মিরপুরে আলিফ সোবহান চৌধুরী কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এমপির উপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com