সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে আসামি ধরতে গিয়ে দা’র কোপে পুলিশ সদস্য আহত

  • আপডেট টাইম রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৬০৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আসামী ধরতে গিয়ে দা’র কোপে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে আসামীকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। আহত পুলিশ সদস্য হলেন, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক (এএসআই) জালাল আহমেদ। গতকাল শনিবার ভোর রাতে শ্রীধরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীধরপুর গ্রামের পরোয়ানাভুক্ত আসামী নুর আলীর ছেলে দুদু মিয়া (৪০)কে ধরতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক (এএসআই) জালাল আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে গতকাল ভোর  রাতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পরিবারের কয়েকজন হামলা চালায়। এসময় দুদু মিয়ার দায়ের কোপে জালাল আহমেদ আহত হন। তবে দুদুকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আহত পুলিশ সদস্য জালাল আহমেদকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় দুদু মিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান জালাল আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com