সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্রীমঙ্গলে উদয়ন ট্রেনে ভুয়া এসপি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭
  • ৫৮৩ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেস থেকে আব্দুল আহাদ নামে ভুয়া এসপি পরিচয়দানকারী একজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। শ্রীমঙ্গল রেলওয়ে থানা থেকে গত ৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় তাকে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত আব্দুল আহাদ সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার কে এম টিলা এলাকার আকবর আলীর ছেলে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দীক জানান, গত ৭ নভেম্বর মঙ্গলবার সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসটি শ্রীমঙ্গল স্টেশন অতিক্রমকালে ট্রেনের ‘ছ’ বগিতে ২৪ নং আসনের যাত্রী শামীমা জান্নাত আরা কে এসপি পরিচয়ে একরে পর এক জিজ্ঞাসাবাদ করতে থাকে আব্দুল আহাদ। এ সময় তার পুলিশের পরিচয়পত্র দেখতে চাইলে দেখাতে পারেনি। পরে ট্রেনের যাত্রীরা সন্দেহজনকভাবে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরদিন বুধবার তাকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নিয়ে আসা হয়। এ সময় এসআই মো. নফিল উদ্দীন বাদী হয়ে একটি এজাহার দাখিল করেন। আব্দুল আহাদ প্রথমে নিজেকে সিনিয়র এসপি তারপর ডিবি পুলিশ ও পরে এসি কেবিনের অপারেটর বলে দাবি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com