বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ শহর থেকে মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭
  • ৯৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে এক মাদক ব্যবসায়ীকে ৬০ লিটার মদসহ আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম নিরঞ্জন দাস (৫০)। তিনি বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের ধনেশ্বর দাসের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই পরিমাণ মদ সরবরাহ করার জন্য নিরঞ্জন দাস হবিগঞ্জ শহরে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদসহ নিরঞ্জনকে আটক করে।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মির্জা মাহমুদুল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com