শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বিপিন চন্দ্র পালের ১৫৯ তম জন্মজয়ন্তীতে সাহিত্যিক সৈয়দ আব্দুল্লাহর সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৬২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজ ৭ নভেম্বর ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ বিপিন চন্দ্র পালের ১৫৯তম জন্মজয়ন্তী। এই বিপ্লবী রাজনীতিবিদের জন্মস্থান পৈল গ্রামে “বিপিন চন্দ্র পাল স্মৃতি সংসদ” এর আয়োজনে প্রতিবছর তার জন্মজয়ন্তী পালিত হয়। ১৯৯৩ সাল থেকে এই দিনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হচ্ছে গুণীজন সংবর্ধনা। এরই ধারাবাহিকতায় এ বৎসর গুণীজন হিসেবে সম্মাননা প্রদান করা হবে সর্বজন শ্রদ্ধেয় সাহিত্যিক, ইতিহাসবিদ ও গবেষক তরফরতœ সৈয়দ আব্দুল্লাহকে। বাংলা রম্য গদ্যের প্রবাদ পুরুষ ড. সৈয়দ মুজতবা আলীর স্ববংশীয় উত্তরপুরুষ এই বর্ষীয়ান কলম সৈনিকের গবেষনামূলক রচনাবলীর মধ্যে উল্লেখযোগ্য হল- “গবেষনার আলোকে তরফ বিজয়”, “মুসলিম মনীষা ১ম ও ২য় খন্ড”, “আরাকানের মুসলমান”, “স্মৃতির পাতা থেকে”, “সিলেটে বংগবন্ধু” ইত্যাদি। এছাড়াও এ বছর জন্মজয়ন্তীতে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে পৈল বিপিন চন্দ্র পাল স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের অতি পরিচিত মুখ প্রয়াত সুভাষ চন্দ্র দেবকে। এ উপলক্ষে পৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com