সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ ইসকন মন্দিরে মুর্তি স্বর্ণের চুড়াসহ ২ লক্ষাধিক টাকার মাল চুরি

  • আপডেট টাইম শনিবার, ১ মার্চ, ২০১৪
  • ৭৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর ইসকন মন্দিরে গত বুধবার গভীর রাতে এক দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা এ সময় গৌর নিতাই, গোপাল, রাধামাধব মুর্তি, স্বর্নের চুড়া ও অন্যান্য আসবাবপত্রসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর ইসকন মন্দিরে গত বুধবার দিবাগত গভীর রাতে মন্দিরের গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরদিন বৃহস্পতিবার সকালে মন্দিরের লোকজন ঘুম থেকে উঠে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম, এস আই শাহজাহান, নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল আচার্য্য, পৌর কাউন্সিলর আলাউদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, এডঃ অলক কুমার রায়, উপজেলা পুজা উদযাপন কমিটির সাবেক সদস্য সচিব রঙ্গ লাল রায় ঘটনাস্থলে ছুটে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com