বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বেকিটেকা সংঘর্ষে অর্ধশতাধিক আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বেকিটেকা গ্রামে মাছ বিক্রির পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে মহিলাসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। হবিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৮জনকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে স্থানীয় বাজারে বেকিটেকা গ্রামের মাছ ব্যবসায়ী ছুরাব আলীর কাছ থেকে বাকীতে মাছ কিনেন একই গ্রামের নবীন মিয়া। গত বুধবার সকালে নবীন মিয়াকে পাওনা টাকা দিতে বলেন ছুরাব আলী। এ নিয়ে দু’জনের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছুরাব আলীসহ  কয়েকজন আহত হয়। বিষয়টি সালিসে নিষ্পত্তির আশ্বাস দিয়ে মুরুব্বিরা পরিস্থিতি শান্ত করেন। কিন্তু উভয়পক্ষের মধ্যে উত্তেজনার রেশ থেকে যায়। এর জের ধরে বৃহস্পতিবার সকালে আবারও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপি চলা সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়।
আহতদের মাঝে নায়েব আলী, সৈয়দ হোসেন, আমীর আলী, সায়েদ মিয়া, মর্তুজ মিয়া, জব্বার মিয়া, বিলাল মিয়া, জাহির মিয়া, রমহান মিয়া, গুলচান বিবি, ফাতেমা বেগম, বায়েজিদ মিয়া, জাকির মিয়া, নায়েব আলী(২), জিহাদ মিয়া, রুস্তম মিয়া, সখিনা বেগম, জান্নাতুল ফেরদৌস, শিউলি আক্তার, বেনু মিয়া, জোৎস্না বেগম, লিমা আক্তার, সাইদুর মিয়া, বজলু মিয়া, মাহমুদুল হাসান, আব্দুর রহমান, রিনা বেগম, নুরুল আমিন, মো. লতিফ, চনু মিয়া, এমরান মিয়া, খেলু মিয়া, জবেদা আক্তার, হারুন মিয়া, জলিল মিয়া, খাদিজা আক্তার, রুবেল মিয়া, তুরাব আলী, আবুল কালামসহ শতাধিক লোকজন হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়।
গুরুতর অবস্থায় তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় লুকড়া ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস জানান, বুধবার রাতে উভয় পক্ষের সাথে আলোচনাক্রমে বিরোধটি সালিশের মাধ্যমে নিস্পত্তির সিদ্ধান্ত হয়। আগামী মঙ্গলবার সালিশের দিন ধার্য ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে পুনরায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক বলেন, মাছ বিক্রির টাকা নিয়ে কয়েকদিন যাবৎ সেখানে বিরোধ চলে আসছে। বুধবার রাত ৪টা পর্যন্ত উভয় পক্ষের সাথে আলোচনা করা হয় তারা যাতে পুনরায় সংঘর্ষে না জড়ায়। কিন্তু বৃহস্পতিবার সকালে তারা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com