বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা ছাত্র মজলিসের দিনব্যাপি কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১ মার্চ, ২০১৪
  • ৫০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯ টা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে জেলা সভাপতি সাইদুর রহমান সানির সভাপতিত্বে হাবিবুর রহমান জালালের পরিচালনায় বাচাইকৃত কর্মীদের নিয়ে দিন ব্যাপি শিক্ষা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্র মজলিস কেন্দ্রিয় প্রশিক্ষন সম্পাদক আব্দুর রহিম সাইদ। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস জেলা অর্থ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, মাওলানা শিব্বির আহমেদ ইয়াকুত, ছাত্র মজলিস সাবেক জেলা সভাপতি হাফেজ তারেক বিন শাম্ছ। বক্তব্য রাখেন ছাত্র মজলিস শহর শাখার সেক্রেটারি আব্দুল হাকিম মুন্সি, সাইদুর রহমান, মাসুম বিল্লাহ, জসিম উদ্দিন, শামিম আহমেদ, এমদাদুল হক মিলন, পারভেজ আহমদ, ইসমাইল আহমেদ, হাফেজ সাইফুর রহমান, সাইফুল ইসলাম, মাছুম আহমদ, শওকত আহমদ, দ্বীন ইসলাম, আবুল কাসেম, আনোয়ার, নূর আলম প্রমূখ। সভা শেষে লিখিত পরীক্ষায় উত্তির্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। সভায় বিশিষ্ট ব্যাবসায়ী হাফেজ তারিকুর রহমান বাংলদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com