সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুর প্রেসক্লাবের ৪০ বছর পদার্পণ উপলক্ষে স্মরণিকা প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ৬৪৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর প্রেসক্লাবের ৪০ বছর পর্দাপণ উপলক্ষে স্মরণিকা উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম সামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। সাংবাদিক কাউছার আহাম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, এডভোকেট শ্যামল কুমার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, সাংবাদিক সুখেন দেব নাথ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাব সেক্রেটারি অলিদ মিয়া, সাবেক সভাপতি শংকর পাল সুমন, আলাউদ্দিন আল রনি, সহ-সভাপতি আইয়ুব খান, মিজানুর রহমান, জামাল মোঃ আবু নাছের, ছাত্রলীগ নেতা মহিদুল ইসলাম রানা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com