বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

উমেদনগর এলাকা থেকে অপহৃত যুবক উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে জীবন মিয়া (২০) নামের এক যুবককে ফিল্মি স্টাইলে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। পরে বিকাল ৩টার দিকে পুলিশ তাকে খোয়াই নদীর তিতখাই এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। সে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র। গতকাল বুধবার সে বাড়ি থেকে ব্রাক্ষ্মণবাড়িয়া যাবার জন্য রওয়ানা দেয়। দুপুরের দিকে উল্লেখিত স্থানে পৌছলে ২/৩ জন যুবক তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে তাঁর কাছ থেকে ফোনসহ নগদ টাকা নিয়ে যায়। দুর্বৃত্তরা তাকে হত্যার চেষ্টা চালালে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। এ বিষয়ে সদর থানায় খবর দেয়া হলে এসআই মির্জা মাহমুদুল করিমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com