শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে মহাসড়ক দখল করে পাথর-বালুর অবাধ ব্যবসা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৫৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার ব্যস্ততম সড়কটিতে পাথর, বালু জমাট রেখে অবাধে ব্যবসা করছে একটি প্রভাবশালী মহল। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় সাধারণ জনসাধারন প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসা করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেনা। ফলে প্রতিনিয়ত ছোট-খাট দুর্ঘটনা ঘটছে। এতে যানবাহন যাতায়াত ও জন সাধারণের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পাথর, বালু, ট্রাক ও ট্রলিতে লোড করার সময় গাড়ি ওভারটেক করতে বেশ বেগ পেতে হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com