শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরের যশেরআব্দা এলাকায় তালতো বোনকে ধর্ষণের চেষ্টা ॥ যুবক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
  • ৭৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় দাওয়াত দিতে এসে তালতো বোনকে ধর্ষণের চেষ্টা করায় সুবেল মিয়া (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে গণধোলাই দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। তবে বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন অনেকে। গত রবিবার রাত ১০টার দিকে এ রসালো ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের নাসির উদ্দিনের কন্যা (১২) কে গতকাল বাসায় একা রেখে নাসির উদ্দিন স্বপরিবারে রাজনগর এলাকায় তার বড় মেয়ের বাসায় দাওয়াতে যান। এ সুযোগে লুকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের আশ্রব আলীর পুত্র তালতো ভাই কলেজ ছাত্র সুবেল মিয়া যশেরআব্দা এলাকায় নাসির মিয়াকে দাওয়াত দিতে আসে। বাসায় কেউ না থাকার সুযোগে তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে সুবেলকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে সদর থানার এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুবেলকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় আটক সুবেল জানায়, ওই মেয়ের সাথে তার সম্পর্ক রয়েছে। বাসায় কেউ না থাকার সুযোগে তাকে দেখা করতে বলে মেয়েটি। এতে সে দেখা করতে আসে। তাকে ফাঁসানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেয়ের পিতা নাসির উদ্দিন বাদি হয়ে সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। গতকালই সুবেলকে কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে এসআই সাহিদ জানান, ঘটনাটি রহস্যজনক। যেহেতু মামলা হয়েছে আদালতেই বিচার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com