রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

সাতছড়ি বন রক্ষা কমিটির সদস্য হান্নান আর নেই

  • আপডেট টাইম সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ৫২৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সাতছড়ি বন রক্ষা কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি গতকাল ভোর ৬টায় সতং মাষ্টার বাড়ীতে ইন্তেকাল করেন। মরহুমের নামাযে জানাজা সতং শাহী ঈদগাহ ময়দানে অনুষ্টিত হয়।
জানাজার নামাযের পূর্বে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খান, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান শামীম, সাবেক ডাইরেক্টর টিএনটি ইকবাল আহমদ সালেহ, পাইকপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আঃ ওয়াহেদ মাষ্টার, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক ফরিদ আহমদ প্রমুখ। জানাযার নামাজ পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আলহাজ্ব ইকরামুল মজিদ। নামাজে এলাকার সর্বস্তরের মানুষ শরীক হন। নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com