শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লস্করপুর জনসভায় এমপি আবু জাহির ॥ উন্নয়নের ধারা ব্যাহত করতে ষড়ন্ত্রকারীরা এখনো সক্রিয়

  • আপডেট টাইম শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী হবিগঞ্জের কৃতি সন্তান শাহ এএমএস কিবরিয়ার রক্তে ভিজিয়েছিল লস্করপুর ইউনিয়নকে। সেদিনের আঘাতের যন্ত্রনা শরীরে নিয়ে আজো পর্যন্ত কাজ করে যাচ্ছি আপনাদের উন্নয়নে। এ উন্নয়নের ধারাকে ব্যাহত করেতে ষড়ন্ত্রকারীরা এখনো সক্রিয়। তাদের থেকে হবিগঞ্জবাসীকে সতর্ক থাকতে হবে।
শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করার পর এই লস্করপুর ইউনিয়নসহ হবিগঞ্জ-লাখাইয়ে যে উন্নয়ন করেছি এর সাক্ষি আপনারাই। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে মনে ধারণ করে অসাম্প্রদায়িক রাজনীতি করে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার সুযোগ পেয়েছেন। জনসভায় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে শাহজালাল উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করার আশ্বাস প্রদান করেন এমপি আবু জাহির।
লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরোর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com