শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হলদারপুরের ইসলাম উদ্দিন হত্যা মামলার আসামী ফরিদ গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর গ্রামের ইসলাম উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামী ফরিদ মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উজিরপুর গ্রামের আওয়াল মিয়ার বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত ফরিদ মিয়া খালাইনজকুরা গ্রামের হাজী উসমান গণির পুত্র। সে হলদারপুর গ্রামের ইসলাম উদ্দিনের হত্যার দায় নিয়ে পুলিশের চোখ ফাকি দিয়ে বেড়াচ্চিল। গতকাল বানিয়াচং থানার এসআই ওমর ফারুক গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ উজিরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ফরিদ মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ফরিদ হত্যা সহ একাধিক মামলার আসামী। সে এত দিন আত্মগোপনে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com