শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ছাগল মারাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ৬১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে ছাগল মেরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মুকিমের বাড়ীতে একই গ্রামের হাছন উল্লাহর ছাগলে জমির ফসলের ক্ষতি করার কারনে মেরে ফেলে। পরে মুকিম ওই মরা ছাগলটি পাশের বাড়ীর অম্ভু মিয়ার বাড়ীর পেছনের ল্যাট্রিনের ট্যাংকিতে লুকিয়ে ফেলে দেন। এ ঘটনা জানাজানি হলে গতকাল শুক্রবার দুপুরে অম্ভু মিয়ার ছেলে নুরুল হক বিষয়টি আব্দুল মুকিমের কাছে জানতে চাইলে এ নিয়ে দু’জনের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহতরা হল, আব্দুল মুকিম (২৫), আব্দুল হাই (২৮), নুর”ল হক (৩০), আবুল হোসেন (৩৫), অম্ভু মিয়া (৬২), তাজ ভানু (২৫) ও তানিয়া বেগম (২৫)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com