শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

অলিপুরে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৬১৩ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের ওলিপুর এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে রুবেল মিয়া (২৫) নামের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত রুবেল হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
প্রাণ কোম্পানির জেনারেল ম্যানেজার মঞ্জুরুল হুদা জানান, সকালে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে কাজ করার সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে রুবেল রাস্তায় পড়ে যান। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন লাশ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com