রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বাডস স্কুলে কুইজ প্রতিযোগিতা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৭৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস ২০১৭ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) শহরের বাডস্ কেজি এন্ড হাই স্কুলে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরাম হবিগঞ্জ জেলা শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান। পরিচালনায় ছিলেন বাডস্ কেজি এন্ড হাই স্কুল এর সহকারী শিক্ষক অনিমা সরকার কণা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরাম হবিগঞ্জ জেলা শাখার কার্যকরী সদস্য বাদল রায়, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সিলেট অঞ্চলের সমন্বয়কারী এ এস এম আখতারুল ইসলাম, বাডস্ কেজি এন্ড হাই স্কুল এর প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন তপু এবং সহকারী শিক্ষক শামীম আরা। এ ছাড়া দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর স্টাফ কামাল হোসেন, ইয়ূথ লিডার আব্দুল করিম সহ বিদ্যালয়ের শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কুইজ বিজয়ী শিক্ষার্থী সপ্তম শ্রেণীর তাজওয়ার নাসিফ চৌধুরী, মুন্নী আক্তার সুলতানা, ষষ্ঠ শ্রেণীর হুমায়রা রহমান, মাহবুবা আক্তার সুমা, পঞ্চম শ্রেণীর তানভীর হোসেন, আরিফুল ইসলাম সিফাত, রাকিবুল হাসান নিয়াজ, শেখ সানজিদা সুলতানা, চতুর্থ শ্রেণীর মাহাথির মামুন, শেখ ইসরাত জাহান ও আরিয়ান এর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com