শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে ১১৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেওন্দি চা বাগানে সাবিত্রী মুহালী (১১৫) নামের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি সমাধানের নামে ধামাচাপা দেয়ার চেষ্টায় লিপ্ত হয়েছে একটি মহল। সাবিত্রীকে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, দুর্গাপূজার বিসর্জনের দিন তিনি নাতির ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে প্রবণ মুহালীর পুত্র তাঁর নাতি অনু লাল মুহালী (১৮) ঘরে ঢুকে তাকে ঘুমের মাঝে জোরপূর্বক ধর্ষণ করে। তিনি ঘুম থেকে উঠে চিৎকার শুরু করলে অনু লাল পালিয়ে যায়। পরের দিন তিনি বিষয়টি সম্প্রদায়ের লোকজনকে জানালে তারা বিষয়টি সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। কিন্তু কোন সুরাহা না হওয়ায় হাসপাতালের ভর্তি বিভাগে সেস্ক এসল্ট লিখিয়ে ভর্তি হন।
এ ব্যাপারে তার পুত্র সুশীল মুহালী জানান, বিষয়টি তারা পাইকপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমেদকে জানালে তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু কোন সুরহা না হওয়ায় তিনি তাদেরকে চুনারুঘাট থানায় পাঠান। কিন্তু ওসিকে না পেয়ে এক পুলিশের পরামর্শে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি আজমিরীজ্জামান জানান, কয়েকজন সাংবাদিক ও স্থানীয় এক লোকের মাধ্যমে ফোনে ধর্ষণের বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের ডাক্তার ত্রিলোক চাকমা বলেন, আমার ডাক্তারী জীবনের প্রথম এরকম ঘটনা দেখেছি। তবে পরীক্ষা নিরীক্ষার আগে এ মুর্হুতে কিছু বলতে পারছি না। সাবিত্রী ওই গ্রামের মৃত নারায়ন মুহালীর স্ত্রী। এদিকে ঘটনার পর থেকে তাঁর নাতিকে খুজে পাওয়া যাচ্ছে না

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com