রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানির পাইপ লাইন স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৫৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী পূরণের লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে বিশুদ্ধ পানির পাইপ লাইন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। পৌরবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী বিশুদ্ধ পানি ঘরে ঘরে সরবরাহের লক্ষ্যে ওসমানী রোডস্থ আরজু ডিপার্টমেন্টাল ষ্টোর (হোটেল) এর সামনে পাইপ লাইন স্থাপন কার্যক্রমেরর শুভ উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যনেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ২নং সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আঃ ছালাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর সুন্দর আলী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সহিদুল হক ও উপ-সহকারী প্রকৌশলী জন স্বাস্থ্য অধিদপ্তর, আওয়ামীলীগ নেতা আব্দুল নুর, বিএনপি নেতা সাহেব আলী, আব্দুল আলীম ইয়াসিনী, মনর উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইকবাল আহমেদ বেলাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর একান্ত প্রচেষ্টায় এবং পৌর পরিষদ ও পৌর কর্মকর্তা/কর্মচারীদের সহযোগিতায় দীর্ঘ ১৭ বছর পর পৌরবাসীর কাংঙ্খিত দাবী পূরণ হতে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com