শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ইউপি চেয়ারম্যান হাবিরের উপর হামলা মামলার আসামী কামাল কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানয়িাচঙ্গের ৭নং বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাবিুবর রহমান হাবিব এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী এলাকার শীর্ষ সন্ত্রাসী কামাল মিয়াকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এলাকাবাসী সূত্র জানায়, ঈদের আগের দিন বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হলদারপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব শিবগঞ্জ বাজারে তাঁর নিজ ব্যবসা প্রতিষ্টানে বসে ব্যবসা পরিচালনা করছিলেন। এমন সময় একই গ্রামের মন্নাফ উল্লার পুত্র কামালের নেতৃত্বে ৮/১০ জনের একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। হামলাকারী সন্ত্রাসীরা চেয়ারম্যানকে রামদা দিয়ে এলোপাতারি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যানকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট এমএজি উসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে হলদারপুর গ্রামের মন্নাফ উল্লার পুত্র মোঃ কামাল মিয়াকে প্রধান করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে কামালসহ তাঁর সহযোগিরা আত্মগোপনে চলে যায়। গতকাল দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক বেগম শম্পা জাহানের আদালতে হাজির হলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
এদিকে কামাল কারাগারে যাওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকাবাসী আনন্দ মিছিল, মিষ্টি বিতরন করেন এবং তাঁর দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে বক্তব্য রাখেন শতশত লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com