শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ব্যারিস্টার সুমনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

  • আপডেট টাইম শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ৫৭৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপি’র দরগাহ গেইট থেকে ওয়াপদা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জরাজীর্ণ একটি পাকা রাস্তা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দীনব্যাপী রোলারের সাহায্যে ইট, বালু, সুরকি দ্বারা স্থানীয়দের সাথে নিয়ে নিজ উদ্যোগ ও অর্থায়ানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দীর্ঘ রাস্তাটি সংস্কার করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। সংস্কারের পূর্বে সড়কটির বেহাল দশার কারণে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের দূর্ভোগ দিনকে দিন বেড়েই চলছিল। প্রতিদিন অনাকাংখিত সড়ক দূর্ঘটনার কবলে পড়তো ছোট-বড় যানবাহন সহ অসংখ্য পথচারী। এ ধারাবাহিক দূর্ঘটনায় কিছুদিন পূর্বে একটি মালবাহী ট্রাক উল্টে পুকুরে পড়ে যায়। চালকসহ গুরুতর আহত হন কয়েকজন। এ খবর সোশ্যাল মিডিয়া ফেইসবুকে ছড়িয়ে পড়লে নজরে আসে ব্যারিস্টার সুমনের। তিনি স্থানীয় লোকজনদের সাথে যোগাযোগ করে খানা-খন্দকে পরিপূর্ণ রাস্তাটি স্বেচ্ছাশ্রমের দ্বারা সংস্কার করে দেন। সড়কটি মেরামতের পর চলাচলে সুবিধে হয়েছে বলে অনেকেই জানান। এলাকাবাসীর ধারণা এ রাস্তায় এখন দূর্ঘটনা অনেকটাই হ্রাস পাবে। সাচ্ছন্দে যাতায়াত করতে পারবে পথচারীরা।
স্থানীয়রা আরো জানান, জনপ্রতিনিধিরা যদি ব্যারিস্টার সুমনের মতো এগিয়ে আসেন সাধারণের দুঃখ-দুর্দশা লাঘবে অংশ নেন, তবে এই দেশ অচিরেই সোনার বাংলায় রূপান্তরিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com