বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে গৌরব হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ১২৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া (বৈঠাখালী) গ্রামের গৌরব চৌধুরী হত্যা মামলায় ৪ আসামীকে ফাঁসির আদেশ এবং ২ জনকে তিন বছরের ও ৩ জনকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৪ আসামীকে বেখসুর খালাস দিয়েছেন আদালত।

SAMSUNG CAMERA PICTURES

গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা  ও দায়রা জজ মাফরোজা পারভীন এই আদেশ দেন। ফাঁসির আদেশপ্রাপ্ত আসামীরা হলেন, জিলুয়া (বৈঠাখালী) গ্রামের দিলীপ দাস, গৌর মোহন দাস, সমীর দাস ও তপু দাস। ৩ বছরের সাজা প্রাপ্তরা হলো একই গ্রামের গনেন দাশ ও গৌরাঙ্গ দাস। ১ বছরের সাজাপ্রাপ্তরা হলো, রামু দাশ, নিরদ মোহন দাস ও রামচান দাস। মামলার বিবরণে জানা গেছে, ২০০১ সালের ১০ নভেম্বর জিলুয়া (বৈঠাখালী) গ্রামের চালের বন্দের জমি ও জলাশয়ের উত্তর অংশে মাছ আটকে রাখেন ওই গ্রামের পূর্বানন্দ চৌধুরীর ছেলে গৌরব চৌধুরী। আসামীরা ওই মাছ তাদের বলে সেখানে জোরপূর্বক শিকার করতে যায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গৌরব চৌধুরী নিহত এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। ঘটনার পরদিন গৌরব চৌধুরীর ভাই গৌরাঙ্গ চৌধুরী বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অভিযোগপত্র দাখিলের পর ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল মঙ্গলবার বিকেলে বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় প্রদান করেন। রায় প্রদানকালে সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। অপরাধিরা শাস্তি পেলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খালিকুজ্জামান রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এ ব্যাপারে আমরা উচ্চ আদালতে আপীল করবো। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com