শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবলে অবৈধ পার্কিং-এর দায়ে ২ সিএনজি চালকের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৭৭৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রশাসনের নির্দেশনা অমান্য করায় দুই সিএনজি চালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিন এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্তরা হল- উপজেলার আলাপুর গ্রামের মোঃ জিলানীর পুত্র সিএনজি চালক মোঃ মর্তুজ আলী (২৫) ও বৈদ্যনাথপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র সিএনজি চালক মোঃ সাজিদ মিয়া। মঙ্গলবার দুপুরে বাহুবল বাহুবল বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ৮ জুন উপজেলা বিশেষ আইন-শৃংখলা কমিটির সভায় বাহুবল বাজারকে যানজটমুক্ত করার সিদ্ধান্ত গৃহিত হওয়ার পর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বাজার থেকে অবৈধ স্থাপন উচ্ছেদ ও সিএনজি অটো রিকশা, লেগুনা পরিবহনের জন্য স্ট্যান্ড নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু স্ট্যান্ড নির্ধারণের কিছুদিন পর থেকেই কিছুসংখ্যক সিএনজি অটো রিকশা চালক প্রশাসনের নির্দেশনা অমান্য করে বাজারের মেইন রোডে যত্রতত্র যাত্রী উঠা-নামা করতে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com