বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে কুড়িয়ে পাওয়া শিশু নিয়ে রশিটানাটানি

  • আপডেট টাইম বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে কুড়িয়ে পাওয়া এক শিশুকে নিয়ে দিনভর রশিটানাটানি হয়েছে দুই সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের। অবশেষে বিষয়টি আদালতের নির্দেশে প্রাথমিকভাবে সমাধান হয়েছে। তবে অনেকের ধারণা শিশুটি রোহিঙ্গা হতে পারে। পথ হারিয়ে এখানে এসে পৌছেছে। গত সোমবার বিকালে বাহুবল উপজেলার পেট্রোল পাম্প এলাকার মহাসড়কে ওই শিশুটি দাড়িয়ে কাদঁছিল। এ সময় স্থানীয় লোকজন শিশুটিকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিয়ে আসেন। ইউএনও ওই শিশুকে জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য না পাওয়ায় সন্ধ্যায় তাকে বাহুবল থানায় প্রেরণ করেন। এদিকে ৯ বছর বয়সী ওই শিশুকে নিয়ে পুলিশ পড়ে বিপাকে। স্থানীয় লোকজন মনে করেন ওই শিশুটি পথ হারিয়ে রোহিঙ্গাদের ক্যাম্প থেকে এখানে এসেছে। এহেন অবস্থায় পুলিশ গতকাল মঙ্গলবার সকালে ওই শিশুকে সমাজসেবার অধীন সরকারি শিশু পরিবারে নিয়ে আসে। কিন্তু শিশু পরিবারের দায়িত্বরত কর্মকর্তা জাহানারা পারভীন শিশুটির সঠিক কোন পরিচয় না পাওয়ায় তিনি রাখতে অনিহা প্রকাশ করেন এবং তাকে আদালতে প্রেরণের পরামর্শ দেন। নিরূপায় হয়ে বাহুবল মডেল থানার এসআই আবুল খায়ের ওই শিশুটিকে নিয়ে আসেন হবিগঞ্জের শিশু আদালতে। আদালতেও একই পরিস্থিতিতে পড়েন এসআই আবুল খায়ের। গতকাল দিনভর নাটকের পর অবশেষে সন্ধ্যায় শিশুটিকে শিশু আদালতে নিয়ে যাওয়া হলে আদালত সরকারি শিশু পরিবারের কর্মকর্তা জাহানারা পারভীনকে তলব করেন এবং পরে শিশুটিকে তাঁর জিম্মায় দেন। আদালতের নির্দেশনা মতে জাহানারা পারভীন ওই শিশুটিকে শিশু পরিবারে নিয়ে যান। রাত ১০টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি সরকারি শিশু পরিবারে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com